Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বেঙ্গল ট্রাভেলমার্টে বাংলাদেশকে বয়কট

বেঙ্গল ট্রাভেলমার্টে বাংলাদেশকে বয়কট
  • ১৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শিলিগুড়ি: বাংলাদেশকে বয়কট করল বেঙ্গল ট্র্যাভেলমার্ট। আজ, মঙ্গলবার শিলিগুড়িতে শুরু হচ্ছে অষ্টম বেঙ্গল ট্রাভেল মার্ট। এবারের এই পর্যটন মেলায় বাংলাদেশের কোনও স্টল বা ট্যুর অপারেটর থাকছে না। সোমবার  সাংবাদিক সম্মেলন করে একথা জানান উদ্যোক্তা সংস্থা ‘এতোয়া’র সন্দীপন ঘোষ। ১৯ডিসেম্বর পর্যন্ত শিলিগুড়ির মাটিগাড়ার এক পাঁচতারা হোটেলে ট্র্যাভেল মার্ট চলবে।
Advertisement
প্রত্যেকবার বাংলাদেশ থেকে পর্যটন শিল্পের সঙ্গে জড়িত প্রচুর মানুষ এই বিটিএম অনুষ্ঠানে আসেন। এবার অস্থির বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ, ভারতের জাতীয় পতাকাকে অবমাননার পর বাংলাদেশের পর্যটন শিল্পের সঙ্গে  জড়িতদের বয়কট করা হয়েছে বলে উদ্যোক্তারা জানান। সন্দীপন ঘোষ বলেন, বাংলাদেশের অনুপস্থিতিতে এবারের  নতুন সংযোজন হিসেবে থাকছে ভুটান। তার সঙ্গে নেপালের পর্যটন শিল্পের আকর্ষনীয় দিক হিসেবে সেখানকার  সংস্কৃতি এবং ঐতিহ্যকে তুলে ধরা হবে। অনুষ্ঠানের তৃতীয়দিন ‘নেপালনাইট’ বলে বিশেষ  অনুষ্ঠান থাকছে। সন্দীপনবাবু বলেন, ভুটান ট্যুরিজম উন্নতি করেছে। গত ছ’মাসে প্রচুর পর্যটক গিয়েছেন। ভুটান সেভাবে কোনও ট্র্যাভেল মার্টে অংশগ্রহণ করে না। বেঙ্গল ট্র্যাভেল মার্টে ভুটান এবারই প্রথম অংশগ্রহণ করছে। এটা এবারের এই পর্যটন মেলার বিশেষ আকর্ষন ও প্রাপ্তি। নেপাল, ভুটানের পাশাপাশি এবারের অনুষ্ঠানের উত্তরবঙ্গ সহ ভিনরাজ্যের পর্যটন ব্যবসায়ীরা থাকবেন। প্রত্যেকে তাদের রাজ্যের পর্যটন শিল্পের বিভিন্ন ধরনের প্যাকেজ তুরে ধরা হবে। মঙ্গলবার বিকেল পাঁচটায় শিলিগুড়ির মেয়র গৌতম দেব এই অষ্টম বেঙ্গল ট্রাভেল মার্টের উদ্বোধন করবেন।
সম্পর্কিত সংবাদ