Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বেঙ্গল সাফারিতে একদিনে আয় ১০ লক্ষ ২৩ হাজার

বেঙ্গল সাফারিতে একদিনে আয় ১০ লক্ষ ২৩ হাজার
  • ৩০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: বছরের শেষ রবিবার রেকর্ড ভিড় হল শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে। ৬০১৮ জন ভিজিটর এদিন সাফারি পার্কে ঘুরতে আসেন। একদিনে ১০ লক্ষ ২৩ হাজার টাকা আয় হয়েছে বলে পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে। গতবছর একদিনে প্রায় সাড়ে ন’লক্ষ টাকা আয় করেছিল কর্তৃপক্ষ। এবারে সেই রেকর্ড ভেঙে গিয়েছে। 
Advertisement
উল্লেখ্য, যত দিন যাচ্ছে বেঙ্গল সাফারির প্রতি সাধারণ মানুষের আকর্ষণ বেড়ে চলেছে। বাঘ, হরিণ থেকে শুরু করে পার্কের একাধিক জীবজন্তু দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছে মানুষ। এখনও সিংহ সাফারি শুরু না হলেও দ্রুত তা শুরু করা হবে বলে জানা গিয়েছে। আশা করা যাচ্ছে এরপর ভিড় আরও বাড়বে।
সম্পর্কিত সংবাদ