নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যেকোনও ক্ষুদ্রাতিক্ষুদ্র বস্তুকে ৪০ গুণ বড় করে দেখায় এই মাইক্রোস্কোপ। পিঁপড়ে দেখলে মনে হবে যেন আরশোলার সাইজের! এই প্রথম প্রায় ২ কোটি টাকা অর্থমূল্যের এই আলট্রা মাইক্রোস্কোপ পেল এনআরএস মেডিক্যাল কলেজ এবং পিজি হাসপাতাল। দুই হাসপাতালেরই প্লাস্টিক সার্জারি বিভাগ পেয়েছে এই ‘সুপার’ মাইক্রোস্কোপ।
Advertisement
চিকিৎসকরা জানিয়েছেন, কারখানায় কাজ করতে গিয়ে ছিন্নভিন্ন হাত, আনাজ কাটতে গিয়ে আঙুলে কোপ, গরম জল গায়ে পড়ে চোখে দেখা যায় না এমন ফোস্কা, পুজোয় বসে হঠাৎ শাড়িতে লেগে ভয়াবহ আগুন, মুখগহ্বরের মারাত্মক সব ক্যান্সারাস টিউমার, অগ্নিদগ্ধ ক্ষতস্থান পূরণে ফ্ল্যাপিং—মাইক্রোস্কোপের সাহায্য প্রয়োজন এমন শতাধিক অপারেশনে (চিকিৎসা পরিভাষায় মাইক্রোভাসকুলার সার্জারি) অত্যন্ত জরুরি এই ধরনের হাইটেক যন্ত্র।
এনআরএস মেডিক্যাল কলেজ সদ্য পেয়েছে যন্ত্রটি। পিজি পেয়েছে কয়েকমাস আগেই। এনআরএসের বিভাগীয় প্রধান ডাঃ ভি পদ্মিনী সাহা বলেন, স্বাস্থ্যদপ্তর এবং আমাদের কলেজ কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ আমরা। কোনওকিছুর অভাব রাখছেন না তাঁরা। এই যন্ত্র এসে পড়ায় জটিল থেকে জটিলতর অস্ত্রোপচার আগের চেয়ে কম সময়ে, কম রক্তপাতে এবং কম জটিলতায় করা সম্ভব হচ্ছে। এক কথায়, এতে আমরা অভিভূত! আধুনিক মাইক্রোস্কোপটি জনস্বার্থে যথেষ্ট কাজে আসছে বলে জানিয়েছেন পিজির প্লাস্টিক সার্জারির প্রধান ডাঃ অরিন্দম সরকারও।
কেন দরকার হয় এই ধরনের মাইক্রোস্কোপ? চিকিৎসকরা জানান, বহু সময়ই খালি চোখে অতিসূক্ষ্ম রক্তনালী (শিরা ও ধমনি) এবং নার্ভ সেলাই করা অসম্ভব হয়ে পড়ে। হতে পারে ভুলভ্রান্তি। তখনই দরকার পড়ে আধুনিক মাইক্রোস্কোপের। সেলাইয়ের স্থান তাতে দেখলে ছোট জায়গাও অনেক বড় হয়ে ধরা পড়ে। তার সাহায্যে অস্ত্রোপচার নির্বিঘ্নে এগিয়ে চলে। ভুলচুক হওয়ার আশঙ্কা অনেক কমে যায়।