Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বান্দোয়ানে মহিলার দেহ উদ্ধার

বান্দোয়ানে মহিলার দেহ উদ্ধার
  • ১১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, মানবাজার: শুক্রবার বান্দোয়ানের খেজুরডিহি গ্রামের জঙ্গল পাশ থেকে এক মহিলার দেহ উদ্ধার করল পুলিস। পুলিস জানিয়েছে, মৃতার নাম মুকুল ওরাং(৫০)। পুলিস সূত্রে জানা গিয়েছে, এদিন স্থানীয় বাসিন্দারা গ্রাম সংলগ্ন জঙ্গলে ওই মহিলাকে পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিস এসে দেহটি উদ্ধার করে। এদিন দেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাত মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে বান্দোয়ান থানার পুলিস। পুলিস জানতে পেরেছে, ওই মহিলা মানসিক ভারসাম্যহীন ছিলেন। শারীরিক অসুস্থতার কারণে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।
Advertisement
সম্পর্কিত সংবাদ