Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বুনিয়াদপুর সমবায়ে ভোট ১৯ জানুয়ারি

বুনিয়াদপুর সমবায়ে ভোট ১৯ জানুয়ারি
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, গঙ্গারামপুর: সোমবার বুনিয়াদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়ন পত্র দাখিল হল। দীর্ঘদিন ধরে বুনিয়াদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে কোনও নির্বাচিত বোর্ড নেই। আগামী ১৯ জানুয়ারি বুনিয়াদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির  নির্বাচন হবে। জানা গিয়েছে, বুনিয়াদপুর সমবায় সমিতিতে আসন সংখ্যা ১২। মোট ভোটার ৮৬৬ জন। মনোনয়ন জমা দেওয়ার প্রথমদিনে শাসকদল তৃণমূল কংগ্রেসের ১০ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। বিজেপির ৪ জন ও সিপিএমের ৫ জন মনোনয়ন জমা দিয়েছেন। ২৪ ডিসেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষদিন। স্ক্রুটিনি ২৬ ডিসেম্বর। মনোনয়ন প্রত্যাহারের দিন ২৭ ডিসেম্বর। 
Advertisement
বংশীহারি ব্লক সমবায় দপ্তরের আধিকারিক ময়ূখ চক্রবর্তী বলেন, বুনিয়াদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচিত বোর্ডের মেয়াদ শেষ হয় ২০২০ সালে। ৪ বছর ধরে সরকারি প্রতিনিধি সমবায় সমিতি চালিয়ে আসছেন। নির্বাচনের জন্য প্রস্তুতি চলছে। মোট মনোনয়ন জমা পড়েছে ১৯ টি। সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করতে দপ্তর তৎপর।
সম্পর্কিত সংবাদ