Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বুনিয়াদপুরে দ্বিতীয় দিনে জমল না বইমেলা

বুনিয়াদপুরে দ্বিতীয় দিনে জমল না বইমেলা
  • ৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, গঙ্গারামপুর: মঙ্গলবার বুনিয়াদপুরে বইমেলার দ্বিতীয় দিনে তেমন বই বিক্রি হয়নি বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। ২৯তম দক্ষিণ দিনাজপুর জেলা বইমেলার দ্বিতীয় দিনে আবহাওয়া খারাপ থাকায় বুনিয়াদপুর ফুটবল মাঠে ভিড় হয়নি। বিকেল থেকে কবি সম্মেলন, জেলার লোক প্রসার শিল্পীরা লোকগান নিয়ে আলোচনা করেন। পাশাপাশি জেলার বিশেষ বিশেষ ঐতিহাসিক স্থান নিয়ে আলোচনা করে ইতিহাসবিদরা। বিকেল থেকেই প্রবল উত্তুরে হওয়ার কারণে জমিয়ে শীত পড়ে। জেলা বইমেলা কমিটির সদস্য গোবিন্দ তালুকদার বলেন, প্রথম দিন সেভাবে বই বিক্রি হয়নি। দ্বিতীয় দিনে লাইব্রেরিগুলি বই কেনা শুরু করেছে। এদিন আবহাওয়া খারাপ থাকায় পাঠক থেকে সাধারণ মানুষের ভিড় অনেকটাই কম।
Advertisement
সম্পর্কিত সংবাদ