Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বান্দোয়ানে ১ লক্ষ ৬০ হাজার টাকা প্রতারণা

বান্দোয়ানে ১ লক্ষ ৬০ হাজার টাকা প্রতারণা
  • ২৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মানবাজার: সোশ্যাল মিডিয়ায় আসা লিঙ্কে ক্লিক করে প্রতারিত  হলেন পুরুলিয়ার বান্দোয়ান থানার গুঁড়ুর গ্রামের গোবিন্দ মাহাত। তাঁর প্রায় ১ লক্ষ ৬০ হাজার টাকা প্রতারকরা হাতিয়ে নিয়েছে। এনিয়ে তিনি বৃহস্পতিবার বান্দোয়ান থানায় লিখিত অভিযোগ করেন। পুলিস অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনা তদন্ত শুরু করেছে।
Advertisement
গোবিন্দবাবু লিখিত অভিযোগে জানান, গত ২২ ডিসেম্বর তাঁর মোবাইলে একটি লিঙ্ক আসে। ওই লিঙ্কে ক্লিক করার পর তাঁর মোবাইল হ্যাক হয়ে যায়। গত ২৪ ডিসেম্বর সন্ধ্যায় একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। সে জানতে চায়, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নমিনি কে আছে এবং তাঁর জন্ম তারিখ জানতে চান। কিন্তু, তিনি কিছুই জানাননি। পরে তিনি দেখেন, ওই দিনেই তাঁর বেসরকারি ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে পুরো টাকা কেটে নেওয়া হয়েছে। প্রথমবারে ১ লক্ষ ৩৫ হাজার টাকা এবং দ্বিতীয় বারে ২৫ হাজার টাকা তুলে নেওয়া হয়। তাঁর অভিযোগ মোবাইল হ্যাক করে সাইবার কারবারিরা তাঁর টাকা হাতিয়ে নিয়েছে। পরে তিনি বান্দোয়ান থানায় অভিযোগ জানান।
সম্পর্কিত সংবাদ