Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বন্ধুর স্ত্রীকে কটূক্তি করায় মারধর, নিরাপত্তার দাবি অভিযুক্তের

বন্ধুর স্ত্রীকে কটূক্তি করায় মারধর, নিরাপত্তার দাবি অভিযুক্তের
  • ৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: বন্ধুর স্ত্রীকে নিয়ে কটূক্তি করায় এক যুবককে বেধড়ক মারধর করেছে অন্য বন্ধুরা। ঘটনায় বাঁশ ও লাঠি দিয়ে অভিযুক্ত যুবককে ব্যাপক মারধর করা হয়। ৩০ নভেম্বর এই ঘটনায় মারধরে জখম যুবক হাসপাতালে চিকিৎসার পর সোমবার বাড়ি যেতেই হুমকির মুখে পড়ে। এরপর তিনি নিরাপত্তার দাবিতে বালুরঘাট থানার দ্বারস্থ হয়েছেন। পুলিস সূত্রে খবর, ওই যুবকের বাড়ি বালুরঘাটের খরাইল এলাকায়। ৩০ নভেম্বর রাতে মদের আসরে এক বন্ধুর স্ত্রীর নামে সে কটূক্তি করে বলে অভিযোগ। এরপরেই বাকি বন্ধুরা তাকে বাঁশ দিয়ে পেটায়। তার মাথায় সেলাই পড়েছে। এদিন নিরাপত্তার দাবিতে সে থানার দ্বারস্থ হয়। সে বলে, এদিন হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়িতে গেলে ওরা ফের আমাকে মারধর করতে আসে। তাই থানায় এসেছি। বালুরঘাট থানার পুলিস পুরো ঘটনাটি খতিয়ে দেখছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ