Bartaman Logo
১২ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

বন্ধুর স্ত্রীকে ধর্ষণে ধৃত যুবক

বন্ধুর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে কোতুলপুরের বৈডাঙ্গা থেকে পুলিস এক যুবককে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম শানু মাঝি। মঙ্গলবার কোতুলপুর থানায় অভিযোগ দায়ের হলে রাতেই শানুকে গ্রেপ্তার করে পুলিস। বুধবার ধৃতকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪দিন জেল হেফাজতের নির্দেশ দেন

বন্ধুর স্ত্রীকে ধর্ষণে ধৃত যুবক
  • ৬ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বিষ্ণুপুর: বন্ধুর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে কোতুলপুরের বৈডাঙ্গা থেকে পুলিস এক যুবককে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম শানু মাঝি। মঙ্গলবার কোতুলপুর থানায় অভিযোগ দায়ের হলে রাতেই শানুকে গ্রেপ্তার করে পুলিস। বুধবার ধৃতকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪দিন জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিস জানিয়েছে, সোমবার সন্ধ্যায় শানু মাঝি তার এক বন্ধুর বাড়িতে যায়। সেখানে খাওয়াদাওয়া করে। অভিযোগ, রাতে তার বন্ধু বাড়িতে না থাকার সুযোগে তাঁর স্ত্রীকে ধর্ষণ করে। সকালে ওই বধূর স্বামী বাড়ি ফিরলে তিনি ঘটনার কথা জানান। এরপরই থানায় অভিযোগ দায়ের হয়।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ