সংবাদদাতা, কাঁথি: বন্ধুর স্ত্রীকে ধর্ষণ, ব্ল্যাকমেল সহ একাধিক অভিযোগে কাঁথি থানার পুলিস এক যুবককে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম দীপঙ্কর দলাই। বাড়ি কাঁথি থানা এলাকায়। সে এলাকায় বিজেপি কর্মী হিসেবে পরিচিত। সোমবার তাকে কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তদন্তের স্বার্থে পাঁচদিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা গৃহবধূর স্বামী ভিনরাজ্যে কর্মরত। তিনি শিশুকন্যাকে নিয়ে বাড়িতে থাকতেন। দীপঙ্কর তাঁর স্বামীর বন্ধু হিসেবে প্রায়ই বাড়িতে যাতায়াত করত। স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে সে ওই গৃহবধূর সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। তাঁকে ফুসলিয়ে নিয়ে গিয়ে সাতমাইলে ভাড়াবাড়িতে থাকত। পরে কাঁথি শহরেও ঘরভাড়া নিয়ে থাকতে শুরু করে। মাসখানেক আগে দীপঙ্কর তাঁকে ভাড়াবাড়িতে ফেলে চলে যায়। গৃহবধূর অভিযোগ, দীপঙ্কর তাঁকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে নিয়ে এসেছিল।
বহুবার শারীরিক সম্পর্ক করার পর তাঁকে ফেলে দিয়ে পালিয়ে যায়। তার সঙ্গে যোগাযোগ করলে শিশুকন্যাকে খুন করবে বলে হুমকি দিয়ে যায়। সম্প্রতি গৃহবধূ দীপঙ্করের বাড়িতে হাজির হয়ে সমস্ত ঘটনা জানান। কিন্তু, দীপঙ্কর সহ পরিবারের লোকজন তাঁকে মারধর করে তাড়িয়ে দেয়। প্রতারণার শিকার ওই গৃহবধূ থানায় অভিযোগ দায়ের করে প্রয়োজনীয় পদক্ষেপ করার আর্জি জানিয়েছিলেন। কাঁথি থানার এক আধিকারিক বলেন, ধৃত যুবককে জেরা করে বিস্তারিত জানার চেষ্টা চলছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এর আগে গৃহবধূর ডাক্তারি পরীক্ষা সহ অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।