Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্যবসা

বন্ধন ব্যাঙ্কের নতুন এমডি-সিইও

বন্ধন ব্যাঙ্কের এমডি ও সিইও হিসেবে দায়িত্ব নিলেন পার্থপ্রতিম সেনগুপ্ত। চন্দ্রশেখর ঘোষের পর ওই পদের অন্তর্বর্তী দায়িত্বে ছিলেন রতনকুমার কেশ। তিনি ব্যাঙ্কের এগজিকিউটিভ ডিরেক্টর এবং চিফ অপারেটিং অফিসারের দায়িত্ব সামলাবেন।

বন্ধন ব্যাঙ্কের নতুন এমডি-সিইও
  • ২ নভেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বন্ধন ব্যাঙ্কের এমডি ও সিইও হিসেবে দায়িত্ব নিলেন পার্থপ্রতিম সেনগুপ্ত। চন্দ্রশেখর ঘোষের পর ওই পদের অন্তর্বর্তী দায়িত্বে ছিলেন রতনকুমার কেশ। তিনি ব্যাঙ্কের এগজিকিউটিভ ডিরেক্টর এবং চিফ অপারেটিং অফিসারের দায়িত্ব সামলাবেন। এর আগে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন পার্থপ্রতিমবাবু। তিনি সেখানে ডিএমডি এবং চিফ ক্রেডিট অফিসার হিসেবেও দক্ষতার সঙ্গে কাজ করেছেন। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কের এমডি ও সিইও পদেও ছিলেন তিনি। এছাড়াও একাধিক ব্যাঙ্কে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব সামলেছেন। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ