Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বন্ধুকে খুনের চেষ্টায় অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

বন্ধুকে খুনের চেষ্টায় অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শিলিগুড়ি: বন্ধুকে খুনের চেষ্টার ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে রবিবার ভক্তিনগর থানায় বিক্ষোভ দেখাল মৃতের পরিবার ও পরিজনরা। পিৎজা খাওয়ানোর নাম করে ঘুরতে নিয়ে গিয়ে  ধারালো অস্ত্র দিয়ে বন্ধুকে আক্রমণ করার অভিযোগ উঠেছে আরিফ আনসারির বিরুদ্ধে। মহম্মদ সাদ্দামের সঙ্গে আরিফ আনসারির ভালো বন্ধুত্ব। সাদ্দামের পরিবার সূত্রে জানা গিয়েছে, ২৪ নভেম্বর শিলিগুড়ির শহিদ মোড় থেকে সদ্দাম, আরিফ আনসারি সহ চার বন্ধু পিৎজা খাওয়ার নাম করে বের হয়। গান্ধীনগর মোড়ে  আরিফ ধারালো অস্ত্র দিয়ে আচমকা সাদ্দামকে আক্রমণ করে পালিয়ে যায় বলে অভিযোগ। ঘটনায় গুরুতর জখম হন সাদ্দাম। বাকি দুই বন্ধু তাঁকে হাসপাতালে ভর্তি করেন। ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তারপর সাত দিন পেরিয়ে গেলেও এখনও অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিস। অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে এদিন ভক্তিনগর থানার পুলিসে বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন পরিবারের সদস্যরা। শিলিগুড়ির ডিসিপি (ইস্ট) রাকেশ সিং বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিস প্রয়োজনীয় পদক্ষেপ করেছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ