Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বন্ধ স্যালাইন কারখানা

বন্ধ স্যালাইন কারখানা
  • ১৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ, সংবাদদাতা চোপড়া : আইনি জটিলতা সহ নানা কারণে চোপড়ার সোনাপুরে বন্ধ হল একটি স্যালাইন প্রস্তুতকারী কারখানা। কারখানাটি গত ১১ ডিসেম্বর থেকে উৎপাদন বন্ধ করে দেয়। সম্প্রতি ভিনরাজ্যে কোনও আইনি সমস্যার জন্য কারখানাটিতে তদন্তকারীরা আসে। এরপরই উৎপাদন বন্ধের নোটিশ ঝুলিয়েছে সংস্থাটি। এর ফলে প্রায় শতাধিক কর্মী প্রভাবিত হচ্ছে। সংস্থার টেকনিক্যাল ডিরেক্টর মুকুল ঘোষ বলেন, আমাদের কারখানায় কিছু যন্ত্রাংশ সংস্কার করা প্রয়োজন। তাই উৎপাদন বন্ধ রাখার পদক্ষেপ নেওয়া হয়েছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ