Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বন্ধ শ্মশানের চুল্লি

বন্ধ শ্মশানের চুল্লি
  • ১৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: বিকল বৈদ্যুতিক চুল্লি। জরুরি মেরামতির জন্য বিজ্ঞপ্তি জারি করল জলপাইগুড়ি পুরসভা। ২৩ নভেম্বর পর্যন্ত ওই চুল্লি বন্ধ থাকবে বলে পুরসভার তরফে জানানো হয়েছে। বিকল্প ব্যবস্থা হিসেবে কাঠের চুল্লিতে শব দাহ করা হচ্ছে। এতে শহরের মাসকলাইবাড়ি শ্মশান চত্বর ধোঁয়ায় ভরে যাচ্ছে। দূষণ ছড়াচ্ছে এলাকায়। এনিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ক্ষুব্ধ শব যাত্রীরাও। কয়েকদিন আগেই জলপাইগুড়ি পুরসভা পরিচালিত শ্মশানে বৈদ্যুতিক চুল্লির চিমনিতে ত্রুটি ধরা পড়ে। গলগল করে বেরতে থাকে ধোঁয়া। দুর্গন্ধে ভরে যায় চারদিক। এনিয়ে প্রতিবাদে সরব হন এলাকার বাসিন্দারা। দুর্গন্ধের চোটে ব্যবসা বন্ধের হুমকি দেন বয়েলখানা বাজার এলাকার ব্যবসায়ীরা। তার জেরে তড়িঘড়ি চিমনি মেরামত করে পুরসভা।
Advertisement
সম্পর্কিত সংবাদ