Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বন্ধ রাইস মিলে চুরি করতে এসে গ্রেপ্তার যুবক

বন্ধ রাইস মিলে চুরি করতে এসে গ্রেপ্তার যুবক
  • ৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: ভরদুপুরে বন্ধ রাইস মিলে চুরি করতে ঢুকে যুবককে হাতেনাতে ধরে পুলিসের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুরের পূর্ব কস্তুরিয়ায়। 
Advertisement
ধৃতের বাড়ি হরিশ্চন্দ্রপুরের ভবানীপুর গ্রামে। পূর্ব কস্তুরিয়াতে কড়িয়ালি এলাকায় ওই রাইস মিলটি তিনবছর ধরে সিল করা অবস্থায় রয়েছে। ওই যুবক এদিন রড কাটার ব্লেড ও সাঁড়াশি নিয়ে ঢুকে চুরির চেষ্টা চালাচ্ছিল। রড কাটার শব্দ পেয়ে স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে ফেলে। পুলিসকে ফোন করা হয়। খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিস যুবককে আটক করে নিয়ে যায়। আইসি মনোজিৎ সরকার বলেন, এক যুবককে আটক করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ