সংবাদদাতা, দুর্গাপুর: বাড়ির তালা ভেঙে সোনা-রুপোর গয়না চুরির ঘটনায় রবিবার দুর্গাপুর থানার পুলিস চারজনকে গ্রেপ্তার করেছে। ধৃতরা সকলেই নাবালক। তারা বেনাচিতির নিশানহাট বস্তির বাসিন্দা। ধৃতদের সোমবার আসানসোল জুভেনাইল জাস্টিস বোর্ডে তোলা হলে বিচারক তাদের আসানসোল হোমে পাঠানোর নির্দেশ দেন।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, বেনাচিতি রামকৃষ্ণপল্লি এলাকায় একটি বাড়িতে শনিবার চুরির ঘটনা ঘটে। বাড়ির মালিক নরেশ মল্লিক কর্মসূত্রে অন্যত্র থাকেন। তাঁর স্ত্রী ও ছেলে বাড়িতে থাকেন। ওই দিন সন্ধ্যায় বাড়িতে কেউ ছিলেন না। তাঁরা বাড়ি ফিরে দেখেন দরজার তালা ভাঙা। ঘরের জিনিসপত্র লণ্ডভণ্ড হয়ে রয়েছে। এনিয়ে থানায় অভিযোগ দায়ের হয়।



