Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বনবস্তিতে রাস্তার কাজের সূচনা

বনবস্তিতে রাস্তার কাজের সূচনা
  • ১৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নাগরাকাটা: শনিবার দুপুর ১২টা নাগাদ বানারহাট ব্লকের চামুর্চি গ্রাম পঞ্চায়েতের ফরেস্ট বস্তিতে একটি রাস্তার কাজের সূচনা করলেন জেলা পরিষদের সদস্য বিমল মাহালি। সঙ্গে ছিলেন যুব তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা সভাপতি তথা চামুর্চি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সন্দীপ ছেত্রি, প্রধান সঙ্গীতা কামি, শ্যাম থাপা সহ অনান্যরা। জানা গিয়েছে, ১২০০ মিটার রাস্তাটির জন্য জেলা পরিষদের পক্ষ থেকে ৩২ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। উল্লেখ্য, দীর্ঘদিন এই রাস্তা বেহাল অবস্থায় পড়ে ছিল। 
Advertisement
সম্পর্কিত সংবাদ