সংবাদদাতা, পতিরাম: পথ দুর্ঘটনায় স্বামীর মৃত্যুর পরেও প্রধানমন্ত্রী বীমা সুরক্ষা যোজনার টাকা পাচ্ছেন না স্ত্রী। সংশ্লিষ্ট ব্যাঙ্কে একাধিকবার নথি জমা করেও টাকা মিলছে না। এ নিয়ে বুধবার ক্রেতা সুরক্ষা দপ্তরের দ্বারস্থ হলেন মৃত ব্যক্তির স্ত্রী রুবিনা বিবি। তাঁর বাড়ি বালুরঘাট ব্লকের বোল্লা গ্রাম পঞ্চায়েতের বাউল নলকুড়া গ্রামে। রুবিনার বক্তব্য, তাঁর স্বামী ব্যাঙ্কের মাধ্যমে প্রধানমন্ত্রী বীমা সুরক্ষা যোজনাতে নাম লিখিয়েছিলেন। প্রায় সাড়ে চার বছর আগে তাঁর স্বামী হাসেন মণ্ডল পথ দুর্ঘটনায় মারা যান।
Advertisement
গত দু’বছর ধরে ওই মহিলা ব্যাঙ্কে প্রয়োজনীয় নথি জমা করেছিলেন। এরপরও বীমার টাকা পাননি রুবিনা। ব্যাঙ্ক কর্তৃপক্ষরও কোনও হেলদোল নিয়ে। বুধবার ক্রেতা সুরক্ষা দপ্তরে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন ওই মহিলা।



