Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বাম-কংগ্রেস জোট জয়ী সমবায় ভোটে

বাম-কংগ্রেস জোট জয়ী সমবায় ভোটে
  • ৩০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা,জঙ্গিপুর: ফরাক্কার দুর্গাপুর ইমামনগর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয়ী হল বাম-কংগ্রেস জোট। সমবায়ের ছয়টি আসনের মধ্যে চারটিই তারা দখল করেছে। মাত্র দু’টি আসন দখল করে সন্তুষ্ট থাকতে হয় তৃণমূল কংগ্রেসকে।
Advertisement
রবিবার দুপুরে কড়া নিরাপত্তার মধ্যেই নির্বাচন সম্পন্ন হয়। ছয়টি আসনের মধ্যে একটিতে সিপিএম, তিনটি আসনে কংগ্রেস ও বাকি দু’টি আসনে তৃণমূল সমর্থিত প্রার্থীরা জয়ী হয়। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে শোক জ্ঞাপন করে এদিন কোনওরকম উল্লাস করা থেকে বিরত থাকার নির্দেশ দেন কংগ্রেস নেতৃত্ব। গত লোকসভা নির্বাচনে দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের ফরাক্কা বিধানসভা কেন্দ্র থেকে ব্যাপক ভোট পায় কংগ্রেস। এবার ফরাক্কায় সমবায় সমিতির নির্বাচনেও বাজিমাত করল বাম-কংগ্রেস জোট। ফরাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম বলেন, মানুষের রায় মানতে হবে। তবে কোথায় ভুলত্রুটি রয়েছে-তা আমরা আলোচনা করে দেখব। ফরাক্কা ব্লক কংগ্রেস সভাপতি বাসির শেখ বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে আমরা শোকাহত। তাই বাড়তি উচ্ছ্বাস দেখানো হয়নি।
সম্পর্কিত সংবাদ