Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

বামেদের সমাবেশের প্রস্তুতি

বামপন্থী শ্রমিক, কৃষক, খেতমজুর ও বস্তি সংগঠন এই প্রথম ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমাবেশের ডাক দিয়েছে। ২০ এপ্রিল সেই সমাবেশ উপলক্ষ্যে ব্লকে ব্লকে চলছে প্রচার ও কর্মিসভা। সেই কর্মসূচিকে সামনে রেখেই বৃহস্পতিবার কর্মিসভা হয় চোপড়ায়।

বামেদের সমাবেশের প্রস্তুতি
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, চোপড়া: বামপন্থী শ্রমিক, কৃষক, খেতমজুর ও বস্তি সংগঠন এই প্রথম ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমাবেশের ডাক দিয়েছে। ২০ এপ্রিল সেই সমাবেশ উপলক্ষ্যে ব্লকে ব্লকে চলছে প্রচার ও কর্মিসভা। সেই কর্মসূচিকে সামনে রেখেই বৃহস্পতিবার কর্মিসভা হয় চোপড়ায়। উপস্থিত ছিলেন সিপিএমের উত্তর দিনাজপুর জেলা সম্পাদক আনোয়ারুল হক, প্রবীণ বাম নেতা পরিতোষ রায়, কৃষকসভার ব্লক সম্পাদক বিষ্ণুপদ দাস, সিটুর জেলা নেতা দবিরুল ইসলাম, কার্তিক শীল, বিদ্যুৎ তরফদার সহ অনেকে। ব্রিগেড সমাবেশ সফল করতে বিপুল সংখ্যায় কর্মীদের নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা হয়। গ্রামে গ্রামে সমাবেশের প্রচার করার জন্য বাড়তি দায়িত্ব শ্রমিক ও কৃষক সংগঠনকে নিতে বলা হয়েছে। আনোয়ারুল বলেন, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, ওষুধের দাম আকাশ ছোঁয়া। এর বিরুদ্ধে প্রবল জনমত গড়ে তুলতে ব্রিগেডে সমাবেশের ডাক দিয়েছে শ্রমিক, কৃষকেরা।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ