Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বোমা উদ্ধার

বোমা উদ্ধার
  • ১০ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা শান্তিনিকেতন: শনিবার বিকেলে লাভপুরে নাইলনের ব্যাগে রাখা ১০টি তাজা বোমা উদ্ধার হল। লাভপুর থানার পুলিস ঘটনাস্থল ঘিরে রেখেছে। জানা গিয়েছে, পুলিস খবর পায় হাতিয়া পঞ্চায়েতের শাশপুর ও লাঘোষার মাঝে রাস্তার পাশে বোমা মজুদ রয়েছে। পুলিস ওখানে তল্লাশি চালিয়ে একটি কান্দরের পাশে ঝোপের মধ্যে নাইলনের ব্যাগ থেকে বোমাগুলি উদ্ধার করে। এই ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। কে বা কারা ওখানে বোমা মজুদ করেছিল তা জানতে পুলিস তদন্ত শুরু করেছে।  ওই বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ