Bartaman Logo
১০ জুন, ২০২৬

ব্ল্যাকমেলে আত্মহত্যা

ব্ল্যাকমেলে আত্মহত্যা
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
প্রাক্তন প্রেমিকের ব্ল্যাকমেল। অবসাদে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী ২২ বছরের তরুণী। উত্তরপ্রদেশের বুলন্দশহরের এই ঘটনায় পুলিস অভিযুক্ত যুবক ও তার বাবা-মাকে গ্রেপ্তার করেছে। মৃত তরুণী সুইসাইড নোটে রাকেশ শর্মা নামে পড়শি যুবক ও তাঁর পরিবারের দিকে আঙুল তুলেছেন। জানা গিয়েছে, রাকেশের সঙ্গে একসময় তাঁর সম্পর্ক ছিল। সম্প্রতি তরুণীর অন্যত্র বিয়ে ঠিক হলে রাকেশ তাতে বাগড়া দেয়। তরুণীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি প্রকাশের হুমকিও দেয় সে। লাগাতার এই ব্ল্যাকমেল সহ্য করতে না পেরেই ওই তরুণী আত্মঘাতী হয়েছেন।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ