Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বাল্যবিবাহ রোধে শিবির

বাল্যবিবাহ রোধে শিবির
  • ১ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পতিরাম: বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক শিবির হল বালুরঘাট ব্লক অফিসের মিটিং হলে। শুক্রবার বিকেলে জেলা সমাজকল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত ওই শিবিরে উপস্থিত ছিলেন বালুরঘাটের বিডিও সম্বল ঝা, বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার, জয়েন্ট বিডিও বিদ্যুৎ মণ্ডল প্রমুখ। বিডিও জানান, রূপশ্রী, কন্যাশ্রী প্রকল্প চালু হওয়ার পর বাল্যবিবাহ অনেকটাই কমেছে। তবু বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা সামনে আসে। তাই বালুরঘাট ব্লকে বাল্যবিবাহ শূন্য শতাংশ করতেই এই সচেতনতামূলক শিবির। পঞ্চায়েত সমিতির সভাপতি বলেন, এনিয়ে গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির সদস্যদেরও দেখতে বলা হয়েছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ