Bartaman Logo
২৭ মে, ২০২৬

বলিউড ডেবিউ হরনাজের

বলিউড ডেবিউ হরনাজের
  • ১৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
বলিউড ডেবিউ করতে চলেছেন প্রাক্তন মিস ইউনিভার্স হরনাজ সান্ধু। টাইগার শ্রফের ‘বাগি ৪’ ছবিতে অভিনয় করতে চলেছেন তিনি। দীর্ঘদিন ধরেই বলিউডে পা রাখতে আগ্রহী ছিলেন হরনাজ। অবশেষে তিনি সেই সুযোগ পাচ্ছেন, একটি জনপ্রিয় ছবির ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে। সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত ছবির অভিনেতা বাছাইয়ের কাজ চলছে বর্তমানে। সেখানেই সুযোগ পেয়েছেন হরনাজ। টাইগারের বিপরীতে নেতিবাচক চরিত্রে দেখা যাবে সঞ্জয় দত্তের অভিনয়। সদ্য প্রকাশ্যে এসেছে ছবিতে সঞ্জয়ের লুক। যা পছন্দ করেছেন ইন্ডাস্ট্রির সিংহভাগ। এছাড়াও এই ছবিতে দেখা যাবে সোনম বাজওয়াকে।
Advertisement
সম্পর্কিত সংবাদ