Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভূমি পোর্টাল থেকে নাম মোছার অভিযোগ বিএলআরও’র বিরুদ্ধে

জমির রেকর্ডের কাগজ থাকা সত্ত্বেও বাংলার ভূমি পোর্টাল থেকে ব্যক্তির নাম মুছে দেওয়ার অভিযোগ উঠল বিএলআরও’র বিরুদ্ধে।

ভূমি পোর্টাল থেকে নাম মোছার অভিযোগ বিএলআরও’র বিরুদ্ধে
  • ১১ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: জমির রেকর্ডের কাগজ থাকা সত্ত্বেও বাংলার ভূমি পোর্টাল থেকে ব্যক্তির নাম মুছে দেওয়ার অভিযোগ উঠল বিএলআরও’র বিরুদ্ধে। এ বিষয়ে নামখানার শিবনগর আবাদ এলাকার বাসিন্দা নমিতা বেরা ওই বিএলআরও’র বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। পুলিশ তদন্ত শুরু করেছে। আর এরপরই শুরু হয়েছে বিতর্ক। নমিতাদেবীর দাবি, প্রায় ৪০ বছর ধরে ১৯ শতক জায়গা তাঁদের দখলে রয়েছে। ২০২১ সালে  দখলই রেকর্ড পেয়েছেন। কিন্তু কিছুদিন আগে হঠাৎ করেই তাঁরা জানতে পারেন, ওই জায়গাটি আর তাঁর স্বামীর নামে নেই। এরপরই তিনি নামখানা থানার দ্বারস্থ হন। নমিতা বলেন, ‘স্বামী ভিন রাজ্যে কাজ করেন। আমি সন্তানদের নিয়ে নামখানায় বসবাস করি। দীর্ঘদিন জমিটি আমাদের দখলে রয়েছে। স্বামীর নামে জমির রেকর্ড রয়েছে। কিন্তু এখন দেখছি, সেটি বাতিল করা হয়েছে। নামখানার বিএলআরও’র বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছি।’

Advertisement

বিএলআরও শ্যামল সরকার বলেন, ‘অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। সবিতা বেরার পরিবার জমির পাট্টার কাগজ দেখাতে পারেননি। তাই ওই জমির রেকর্ড বাতিল হয়ে গিয়েছে। বর্তমান জমিটি সরকারের নামে হয়ে রয়েছে। এখন নমিতা দেবী ওই জমির পাট্টা নেওয়ার জন্য পুনরায় আবেদন করতে পারেন।’  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ