নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: আরামবাগ-চাঁপাডাঙা ফোর লেন রাস্তার মাঝে বলরামপুর-মায়াপুর রাস্তা আরও চওড়া করার সিদ্ধান্ত হয়েছে। আরামবাগের বলরামপুর থেকে মায়াপুর এলাকা পর্যন্ত প্রায় চার কিলোমিটার ওই রাস্তা প্রশস্ত করা হবে। পূর্তদপ্তর শীঘ্রই সেই কাজ শুরু করবে। এরজন্য প্রায় ২৫ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য। পূর্তদপ্তরের হুগলি জেলার এক ইঞ্জিনিয়ার বলেন, বর্তমানে রাস্তাটি সাত মিটার চওড়া। রাস্তার দু’ পাশ প্রশস্ত করে ১০ মিটার করা হবে। এরজন্য নতুন করে জমি অধিগ্রহণের প্রয়োজন নেই। তবে জবর দখল থাকলে তা সরানো হবে।
Advertisement
হুগলি ইন্টার রিজিয়ন বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক গৌতম ধোলে বলেন, আরামবাগ থেকে চাঁপাডাঙা পর্যন্ত রাস্তার বেশিরভাগ অংশ ফোর লেন হয়ে যাওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়েছে। ভিন জেলারও বহু বাস ও অন্যান্য গাড়ি এই রাস্তা দিয়েই যাতায়াত করে। কিন্তু বলরামপুর-মায়াপুর অংশ বেহাল ও সঙ্কীর্ণ থাকায় যান চলাচলে সমস্যা হয়। অনেক সময়ে যানজটেও নাকাল হতে হয়। এই পরিস্থিতিতে রাস্তাটি চওড়া হলে সুবিধে হবে।
পূর্তদপ্তর সূত্রে জানা গিয়েছে, আরামবাগ থেকে চাঁপাডাঙা পর্যন্ত রাস্তা ফোর লেন হয়েছে গত কয়েক বছর আগে। তাতে যানবাহনের গতি বেড়েছে অনেকটাই। দুর্ঘটনাও অনেকটা কমেছে বলে দাবি। কিন্তু বলরামপুর থেকে মায়াপুর পর্যন্ত রাস্তার অংশে কাজ দীর্ঘদিন ধরেই থমকে ছিল। বছরের বিভিন্ন সময়ে রাস্তার ওই অংশ বেহাল থাকে। যান চলাচলেও সমস্যা হয়। বলরামপুর, মুথাডাঙা ও মায়াপুর এলাকার বাসিন্দারা নিত্যদিন ধুলোর ঝড়ে নাজেহাল হন। বাসের যাত্রীরাও নাকাল হন। তবে বর্তমানে রাস্তার বিভিন্ন অংশ খানাখন্দ মেরামত করেছে পূর্তদপ্তর। তবে বর্ষা এলেই চিন্তা বাড়ে বাসিন্দাদের। এবার রাস্তার ওই অংশ সম্প্রসারণ করে ১০ মিটার করার সিদ্ধান্ত নিয়েছে পূর্তদপ্তর। ইতিমধ্যে তার টেন্ডার প্রক্রিয়াও শুরু হয়েছে। আগামী বর্ষার আগেই রাস্তা সম্প্রসারণের কাজ শেষ করার দাবি জানিয়েছেন বাসিন্দারা।