Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বলরামপুর সেতু নিয়ে সোমবার বৈঠক 

বলরামপুর সেতু নিয়ে সোমবার বৈঠক 
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পুরাতন মালদহ: পুরাতন মালদহ এবং রতুয়া ২ নম্বর ব্লকের বলরামপুর- পীরগঞ্জ গ্রামের মহানন্দা নদীর উপর কংক্রিটের সেতু নিয়ে বিক্ষুব্ধ গ্রামবাসীদের একাংশের সঙ্গে আগামী সোমবার আলোচনায় বসতে পারে। গ্রামবাসীদের পক্ষে উদয় মণ্ডল বলেন, সোমবার আমাদের কয়েকজনকে জেলা প্রশাসন ভবনে যেতে বলা হয়েছে। আমরা সেখানে যাব। বৈঠকে সেতু নিয়ে প্রশাসনের কথা শুনব। তেমন কিছু না হলে আমরা আবারও বিক্ষোভ দেখাব। পুরাতন মালদহের জয়েন্ট বিডিও পৃথ্বীশ চট্টোপাধ্যায় বলেন, গ্রামে আমি এবং মালদহ থানার এক আধিকারিক গিয়েছিলাম। সোমবার কয়েকজনকে প্রশাসনিক ভবনে আসতে বলা হয়েছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ