Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বলরামপুরে বধূর ঝুলন্ত দেহ উদ্ধার

বলরামপুরে বধূর ঝুলন্ত দেহ উদ্ধার
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: বলরামপুরের রাঙাডি এলাকায় এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। মৃতার নাম রিয়া দে পাল(২০)। রবিবার সকাল সাড়ে ৯টা নাগাদ শ্বশুরবাড়ি থেকে তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিস। তাঁকে বলরামপুরের বাঁশগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিস জানিয়েছে, বছরখানেক আগে রিয়ার বিয়ে হয়। তবে, গত দুর্গাপুজোর সময় থেকে রিয়ার মানসিক অবস্থা খুব একটা ভালো ছিল না বলে জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। গত কয়েকদিন ধরে শ্বশুরবাড়িতে না থেকে বাপেরবাড়ি যাওয়ার বায়না ধরেছিল। কী কারণে মৃত্যু, তা তদন্ত করে দেখছে পুলিস। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ