সংবাদদাতা, পতিরাম: মোটর চালিয়ে জল তোলার জন্য লাইন ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। পুলিস জানিয়েছে, মৃতের নাম নিত্যগোপাল বর্মন (৫২)। বাড়ি বালুরঘাট ব্লকের চিঙ্গিসপুর গ্রাম পঞ্চায়েতের সানাপাড়ায়। পরিবারের সদস্যরা জানিয়েছেন, বুধবার রাতে বাড়িতে জল তোলার জন্য নিত্যগোপালবাবু মোটরের লাইন ঠিক করছিলেন। সেই সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুরো ঘটনাটি খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিস।



