Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বালুরঘাটে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে বৈঠক

বালুরঘাটে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে বৈঠক
  • ৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি নিয়ে বালুরঘাটে বৈঠক হল। মঙ্গলবার বালুরঘাট হাইস্কুলের একটি সভাকক্ষে এই প্রস্তুতি বৈঠক হয়। এতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। কীভাবে পরীক্ষা নেওয়া হবে এবং পরীক্ষার সময়কালীন শিক্ষকদের করণীয় কী, তা নিয়ে এদিন বিস্তারিত আলোচনা হয়। পরীক্ষা চলাকালীন কী কী সর্তকতা নেওয়া উচিত, সেই বিষয়গুলি নিয়েও শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয়। বৈঠকে সভাপতি ছাড়াও ডিআই (মাধ্যমিক) নিতাই দাস, দক্ষিণ দিনাজপুর জেলা সমগ্র শিক্ষা মিশনের ডিপিও বিমল কৃষ্ণ গায়েন, প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান সন্তোষ হাঁসদা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন স্কুলের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ