সংবাদদাতা, পতিরাম: দক্ষিণ দিনাজপুর জেলার অন্যতম গুরুত্বপূর্ণ রুট বালুরঘাট-কুমারগঞ্জ। অথচ চলে না সরকারি বাস। ফলে অফিস টাইমে ভীষণ ভিড় হয় বেসরকারি বাসগুলিতে। যাত্রীদের অসুবিধার কথা ভেবে এই সময়ে বাস চালু করতে চলেছে এনবিএসটিসি। একথা জানিয়েছেন কুমারগঞ্জের বিধায়ক তথা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বোর্ড সদস্য তোরাফ হোসেন মণ্ডল। পাশাপাশি কুমারগঞ্জ থেকে শিলিগুড়ি রুটে বাস চালানোর জন্য বোর্ডের কাছে অবেদন জানানো হয়েছে বলেও বিধায়ক জানিয়েছেন।
Advertisement
তোরাফ বলেন, কুমারগঞ্জে একটি সরকারি বাস চললেও অনেক সমস্যা রয়েছে। এবার অফিস টাইমে একটি সরকারি বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বালুরঘাট থেকেও বেশকিছু বাসের আবেদন পাঠানো রয়েছে। সেগুলির দ্রুত অনুমোদন মিলবে।
দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলা প্রসঙ্গে কুমারগঞ্জের শিক্ষক কমল দাসের মন্তব্য, আমাদের রুটে সরকারি বাস চলে না। একটি চালু করা হলেও সেটি নিয়মিত চলে না। সরকারি বাস চালু হলে শিক্ষক এবং অফিস যাত্রীদের খুব সুবিধা হবে।
বালুরঘাট বাস ডিপো থেকে বেশিরভাগ বাস রায়গঞ্জ ও মালদহ রুটে চলাচল করে। অথচ পকেট রুটগুলিতে সারাবছর যাত্রীদের ভিড় লেগে থাকে। বেসরকারি বাসের উপরেই নির্ভর করতে হয় তাঁদের। এদিকে বালুরঘাট থেকে রাতেও দূরপাল্লার বাস পরিষেবা নেই। এবার সেই দাবিও তুলছেন বিভিন্ন এলাকার বাসিন্দারা। বিধায়ক বলেন, একাধিক দাবিদাওয়া বোর্ডকে জানিয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।