Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বালুরঘাটে যানবাহন চালকদের নিয়ে সচেতনতা শিবির ট্রাফিক পুলিসের

বালুরঘাটে যানবাহন চালকদের নিয়ে সচেতনতা শিবির ট্রাফিক পুলিসের
  • ৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বালুরঘাট: দুর্ঘটনা কমাতে বাস মালিক, ড্রাইভার, খালাসিদের নিয়ে সচেতনতামূলক শিবির করল ট্রাফিক পুলিস। মঙ্গলবার বালুরঘাট পুর বাসস্ট্যান্ডে এই শিবিরে উপস্থিত ছিলেন ডিএসপি (ট্রাফিক) বিল্লমঙ্গল সাহা, বালুরঘাট ট্রাফিক থানার আইসি অরুণ তামাং সহ আরও অনেকে। পুলিসের তরফে এদিন নির্দেশ দেওয়া হয় যাতে যাত্রীবাহী বাস, ট্রেকারগুলি নিদিষ্ট গতিতে চালানো হয়। যাতে রেষারেষি করে দ্রুতগতিতে চালানো না হয়। শহরে প্রবেশ করার পরে লক্ষ করা যায় দ্রুতগতিতে যানবাহন চালানো হচ্ছে। তা যাতে না করা হয়, সেই দিক নজর দিয়ে শহরে প্রবেশ করতে গতি কমানোর নির্দেশ দেওয়া হয়।  যত্রতত্র না দাঁড়িয়ে নির্দিষ্ট বাসস্টপগুলিতে যাতে যানবাহনগুলি দাঁড়ায় সেই দিকেও নজর দিতে বলা হয়। পুলিসের তরফে আরও একাধিক বিষয় এদিন আলোচনা করা হয়। চালকরা জানিয়েছেন, তাঁরা নির্দেশগুলি মেনে চলাচল করবেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ