সংবাদদাতা, পতিরাম: সুশান্ত সাহা (৩৮) নামে এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শোরগোল বালুরঘাট শহরে। আত্মহত্যার প্ররোচনার অভিযোগ তুলে বালুরঘাট থানায় স্ত্রীর বিরুদ্ধেই অভিযোগ দায়ের করেছে যুবকের পরিবার। অভিযোগ, স্ত্রীর প্ররোচনাতেই সুশান্তর মৃত্যু হয়েছে।
Advertisement
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই স্ত্রীর সঙ্গে নানা কারণে বিবাদ চলছিল সুশান্তর। বাড়ি ছেড়ে তাঁরা অন্যত্র ভাড়া থাকলেও সম্প্রতি নিজের বাড়িতে একাই থাকতেন সুশান্ত।
মৃতের পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরেই সুশান্তকে নানাভাবে মানসিক চাপ দেওয়া হচ্ছিল। বৃহস্পতিবার সকালে নিজের বাড়িতেই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতের কাকা বিশ্বজিৎ সাহা বলেন, বিয়ের পর থেকেই ঝামেলা চলছিল। ভাইপোর কাছ থেকে শুধু টাকা নিত বউমা। দুদিন আগেও ভাইপোকে মারধর করে সব টাকা নিয়ে নেয়। মানসিক অবসাদে আত্মহত্যা করেছে সুশান্ত। থানাতেও অভিযোগ জানিয়েছি। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে বালুরঘাট সদর ডিএসপি হেড কোয়ার্টার বিক্রম প্রসাদ জানান।