Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বালুরঘাটে টোটোর ব্যাটারি চুরি

বালুরঘাটে টোটোর ব্যাটারি চুরি
  • ৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: টোটো থেকে চুরি হয়ে গেল ব্যাটারি। রবিবার সকালে ঘটনাটি ঘটে বালুরঘাটের সাড়ে তিন নম্বর মোড় এলাকায়। টোটোচালক বিকাশ মুর্মুর অভিযোগ, মাছ নিয়ে সকালে বাজারে এসেছিলেন। রাস্তায় টোটো রেখে বাজারে যান। কিন্তু ফিরতেই দেখেন টোটোয় ব্যাটারি নেই। দিনে দুপুরে শহরে এমন চুরির ঘটনায় চিন্তিত ওই টোটোচালক। তাঁর বাড়ি বালুরঘাটের জলঘরের ত্রিকুল এলাকায়। তিনি বলেন, টোটো চালিয়েই সংসার চলে। অন্যদিন পার্কিংয়ে টোটো রাখি। টোটো রেখে মাছ নিয়ে এসে বাজার গিয়েছিলাম। কিন্তু এসে দেখি টোটোয় ব্যাটারি নেই। 
Advertisement
সম্পর্কিত সংবাদ