সংবাদদাতা, পতিরাম: বালুরঘাট-হিলি রেল প্রকল্পে জমি অধিগ্রহণের কাজ প্রায় শেষের দিকে। বালুরঘাট থেকে কামারপাড়া পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার পথে জমি অধিগ্রহণ করে রেলকে হস্তান্তর করল জেলা প্রশাসন। ৩১৫ কোটি টাকারও বেশি খরচে বালুরঘাট থেকে কামারপাড়া পর্যন্ত রেলপথ তৈরি হবে। ওই লাইনে সিগন্যাল, ইলেক্ট্রিফিকেশনের পাশাপাশি অন্যান্য কাজ শুরুর জন্য বালুরঘাট থেকে কামারপাড়া পর্যন্ত জমি খালি করার কাজ শুরু হয়েছে।
Advertisement
দক্ষিণ দিনাজপুরের অতিরিক্ত জেলাশাসক হারিস রশিদ বলেন, বালুরঘাট থেকে কামারপাড়া পর্যন্ত জমি রেলকে হস্তান্তর করা হয়েছে। কামারপাড়া থেকে হিলি পর্যন্ত জমি নেওয়ার কাজ জানুয়ারির মধ্যে শেষ হয়ে যাবে।
এবিষয়ে উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মার মন্তব্য, বালুরঘাট থেকে কামারপাড়া পর্যন্ত রেলপথ তৈরির জন্য প্রায় ৩১৫ কোটি টাকার টেন্ডার ডাকা হয়েছে।
প্রশাসন সূত্রে খবর, বালুরঘাট থেকে হিলি পর্যন্ত মোট ২৯.৭ কিমি রেলপথ হবে। প্রথম দফায় বালুরঘাট থেকে কামারপাড়া পর্যন্ত জমি অধিগ্রহণের টার্গেট নিয়েছিল জেলা প্রশাসন। সেই ১৪ কিলোমিটার এলাকায় জমি অধিগ্রহণ হয়ে গিয়েছে। তবে কিছু জমিদাতা কাগজপত্রের কারণে এখনও টাকা পাননি। কিছুদিনের মধ্যে তাঁরা বকেয়া পেয়ে যাবেন।
বালুরঘাট-হিলি রেল প্রকল্প হিলি তথা জেলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন। দীর্ঘ ১২ বছর পর সেই রেলপথের কাজ শুরু হওয়ায় বাসিন্দাদের মধ্যে খুশির হাওয়া বইছে। বালুরঘাটের বাসিন্দা সপ্তক ঘোষের কথায়, দীর্ঘদিন হিলি পর্যন্ত রেলপথ হওয়ার কথা শুনছি। এখন কাজ হচ্ছে দেখে খুব ভালো লাগছে। হিলি পর্যন্ত রেলপথ হলে বাসিন্দাদের ভীষণ সুবিধা হবে।
আরেক বাসিন্দা আকাশ সরকারের মন্তব্য, বালুরঘাটের আত্রেয়ী নদীতে বহুদিন ধরে পিলার দেখছি। ১২ বছর সেগুলি একইভাবে রয়েছে। কাজ শুরু হলে জেলার জন্য সেটা দারুণ খবর।