সংবাদদাতা, পতিরাম: বিষধর সাপের কামড়ে প্রায় কোমায় চলে যাওয়া বৃদ্ধাকে বাঁচাল বালুরঘাট জেলা হাসপাতাল। দু’সপ্তাহ ভর্তি রেখে তাঁকে সুস্থ করে রবিবার বাড়ি পাঠিয়েছে কর্তৃপক্ষ।
Advertisement
হাসপাতাল সূত্রে খবর, ওই রোগীর নাম সুকুমণি হেমরম। বাড়ি তপনের বালাপুরে। গত ১৩ ডিসেম্বর ৫৯ বছর বয়সী ওই মহিলা বাড়িতে কাজ করার সময় চন্দ্রবোড়া সাপ কামড় দেয়। সেই সাপটিকে মারার পর রোগীর সঙ্গে হাসপাতালে নিয়ে যায় পরিবার। প্রায় দু’মাস সিসিইউয়ে ভর্তি রেখে মহিলাকে সুস্থ করেছেন চিকিৎসকরা।
সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ বলেন, সাতদিন হাসপাতালে সিসিইউয়ে ছিলেন বৃদ্ধা। ক্রিয়েটিন বেড়ে গিয়েছিল। ডায়ালিসিস করে করে সুস্থ করা হয়েছে। প্রায় কোমায় চলে গিয়েছিলেন তিনি। আমরা কঠিন চ্যালেঞ্জ নিয়ে সফল হয়েছি।
সুকুমণি বলেন, বাড়িতে সাপ কামড় দেয়। এরপর দীর্ঘদিন জ্ঞান ছিল না। অনেক কষ্টে বেঁচে ফিরেছি। চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ।