Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বালুরঘাটে শৌচালয়ের জলের মোটর চুরি

বালুরঘাটে শৌচালয়ের জলের মোটর চুরি
  • ২৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: জনসাধারণের জন্য ব্যবহৃত শৌচালয়ের জলের মোটর চুরি করে নিয়ে গেল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের ১৯ নম্বর ওয়ার্ডের নন্দ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের পাশে। বালুরঘাট পুরসভার তরফেই ওই শৌচালয়টি তৈরি করা হয়েছিল। বিষয়টি নজরে আসতেই শোরগোল পড়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ওই ওয়ার্ডের কাউন্সিলার তথা পুরসভার এমসিআইসি মহেশ পারেখ। তিনি বালুরঘাট থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন, রাতের অন্ধকারে কেউ বা কারা ওই মোটরটি চুরি করে নিয়ে গিয়েছে। তাই বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।
Advertisement
সম্পর্কিত সংবাদ