Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বালুরঘাট পুরসভায় বামেদের বিক্ষোভ

বালুরঘাট পুরসভায় বামেদের বিক্ষোভ
  • ৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: বালুরঘাট পুরসভার অস্থায়ী সাফাই কর্মীদের মধ্যে কতজন ভুয়ো, সেই তালিকা প্রকাশ্যে আনার দাবি জানাল বামেরা। এই দাবিতে বালুরঘাট পুরসভায় বিক্ষোভ দেখালেন বামকর্মীরা। স্মারকলিপিও দেন। বামেদের প্রশ্ন, পুরসভায় ভুয়ো কর্মী থাকলে প্রতি মাসে তাদের জন্য টাকা খরচ হত? তাদের দাবি, শুধু অস্থায়ী সাফাই কর্মীদের জন্য নয়, সমস্ত পুর কর্মচারীদের জন্যই বায়োমেট্রিক ব্যবস্থা করতে হবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ