সংবাদদাতা, পতিরাম: প্রতিবেশীকে ৬ হাজার টাকা ধার দিয়েছিলেন এক বধূ। পাওনা টাকা চাইতে গিয়ে মারধর এবং শ্লীলতাহানির শিকার হলেন তিনি। তাঁর অভিযোগ, প্রতিবেশী ওই বাড়ির সদস্যরা কয়েকমাস আগে ৬ হাজার টাকা ধার নিয়েছিল। চাইলেও ফেরত না পাওয়ায় শুক্রবার ওই বাড়িতে গিয়েছিলেন বধূ। বচসার পর ওই বধূকে মারধর করা হয়। পোশাক ছিঁড়ে তাঁর শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে বালুরঘাটের রাজুয়া গ্রামে। আক্রান্ত বধূ বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিস।



