সংবাদদাতা, পতিরাম: কুমারগঞ্জ, হিলির পর এবার সদর বালুরঘাটে পুলিসের জালে এক বাংলাদেশি। শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে বালুরঘাটের রাজুয়া এলাকা থেকে ওই বাংলাদেশিকে গ্রেপ্তার করে পুলিস। ধৃত বাংলাদেশির নাম মহসিন মণ্ডল। বাড়ি ওপারের নওগাঁ জেলায়। বাংলাদেশিকে আশ্রয় দেওয়ার অপরাধে মোক্তার মণ্ডল নামে আর একজনকেও গ্রেপ্তার করা হয়েছে।
Advertisement
বালুরঘাট ও হিলির সীমান্তের কাছাকাছি নওগাঁ জেলা। তাই ওই জেলার কাঁটাতার পেরিয়ে এদেশে অনুপ্রবেশ করেছে মহসিন। পুলিসের অনুমান, বাংলাদেশি মহসিন দীর্ঘদিন ধরে ভারতে রয়েছে। তবে কতদিন ধরে মহসিন এদেশে রয়েছে, তা নির্দিষ্ট করে জানতে পারেনি পুলিস।
পুলিশ ও স্থানীয়দের অনুমান, সীমান্তবর্তী হিলি, কুমারগঞ্জ, বালুরঘাট সহ দক্ষিণ দিনাজপুর জেলাজুড়েই বাংলাদেশিরা লুকিয়ে রয়েছে। তাই পুলিস কড়া নজরদারির পাশাপাশি অনেক জায়গায় অভিযান চালাচ্ছে। বালুরঘাট সদর ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ বলেন, গোপন সূত্রে খবর পেয়ে পুলিস অভিযান চালায়। সেই অভিযানে এক বাংলাদেশি ধরা পড়েছে। তার কাছ থেকে এখনও কোনও নথি পাওয়া যায়নি। তাকে আশ্রয় দেওয়ার অপরাধে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিস সূত্রে খবর, কাঁটাতার পেরিয়ে আত্মীয়র বাড়ি থেকে মহসিন ভিনরাজ্যে কাজেও গিয়েছিল। বাংলাদেশি গ্রেপ্তারের পরই এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। গত সপ্তাহেই কুমারগঞ্জের ডাঙ্গারহাট থেকে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করে পুলিস। হিলি সীমান্তেও একজনকে ধরা হয়। দুই যুবকের কাছেই ভারতীয় পাসপোর্ট, আধার ও ভোটার কার্ড পাওয়া গিয়েছিল। জালিয়াতি করে ধৃতরা ভারতীয় পরিচয়পত্র বানিয়েছিল। মহসিনও এদেশে থেকে আধার, ভোটার কার্ড বানানোর সুযোগে ছিল। দক্ষিণ দিনাজপুর জেলার তিন দিকে সীমান্ত। সীমান্তের অনেক জায়গায় এখনও কাঁটাতার নেই। উন্মুক্ত সীমান্ত দিয়ে প্রায়ই অনুপ্রবেশ ঘটছে বলে অভিযোগ।