সংবাদদাতা, পতিরাম: সপ্তাহখানেক বাড়িতে ছিলেন না পরিবারের লোকজন। সেই সুযোগে বাড়ির মূল গেটের তালা ভেঙে ঘরের আলমারি ভেঙে সোনা, বাসনপত্র চুরি করে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। মঙ্গলবার সকালে বাড়ি এসে চুরির বিষয়টি নজরে পড়ে চন্দনা মহন্তর। তিনি বলেন, গোটা ঘর লন্ডভন্ড করে সোনা,গয়না চুরি করে নিয়ে গিয়েছে। থানায় লিখিত অভিযোগ দায়ের করব। পুরো ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে বালুরঘাট থানার পুলিস।



