Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বালুরঘাটে অপহরণের অভিযোগে গ্রেপ্তার

বালুরঘাটে অপহরণের অভিযোগে গ্রেপ্তার
  • ৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: নাবালিকা ছাত্রী অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল বালুরঘাট থানার পুলিস। ওই নাবালিকা প্রায় আড়াই মাস আগে বালুরঘাটের একটি স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয়ে গিয়েছিল। দশম শ্রেণিতে পড়ত ওই ছাত্রী। নিখোজের পর বালুরঘাট থানায় অপহরণের অভিযোগ দায়ের করে ছাত্রীর বাবা। আড়াই মাস পর অভিযুক্ত যুবককে গঙ্গারামপুর থেকে গ্রেপ্তার করলেও সেই নিখোঁজ ছাত্রীকে পাওয়া যায়নি। এদিন ধৃতকে বালুরঘাট জেলা আদালতে তোলা হয়। আদালত থেকে চার দিনের পুলিস রিমান্ড দিয়েছে। নাবালিকার খোঁজে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিস। বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। নাবালিকার খোঁজ চলছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ