সংবাদদাতা, পতিরাম: নাটকের শহর বালুরঘাটে ফের চালু হচ্ছে নাট্যপার্বণ। দক্ষিণ দিনাজপুর জেলার বিশেষ এই অনুষ্ঠানের নাম ‘বাংলার নাট্যপার্বণ’। বালুরঘাটের নাট্য উৎকর্ষ কেন্দ্রে ২৬ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে এই নাট্যনুষ্ঠান। এবছর দক্ষিণ দিনাজপুর জেলার ২০ টি নাট্য সংস্থা অংশ নেবে।
Advertisement
নাট্য উৎকর্ষ কেন্দ্রের রঙ্গমঞ্চ এবং মুক্ত মঞ্চে নাটকের অনুষ্ঠান হবে। ২৬ তারিখ উদ্বোধনী অনুষ্ঠান। ৩০ তারিখ সমাপ্তি অনুষ্ঠান হবে বালুরঘাটের রবীন্দ্রভবনে। সেদিন একটি সেমিনার হবে। দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা বলেন, এবার আমাদের এই অনুষ্ঠান তৃতীয় বর্ষে।



