Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বালুরঘাটে নিখোঁজ মহিলার মৃতদেহ উদ্ধার

বালুরঘাটে নিখোঁজ মহিলার মৃতদেহ উদ্ধার
  • ১৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: পাঁচ দিন ধরে নিখোঁজ থাকার পর বালুরঘাটে উদ্ধার মৃতদেহ। পুলিস সূত্রে খবর, মৃত ওই মহিলার নাম টুসি রায় (৪২)। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাড়ি বালুরঘাট শহরের ১ নম্বর ওয়ার্ডের মহন্তপাড়ায়। পরিবার জানিয়েছে, ওই মহিলা গত বুধবার বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যান। অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। এনিয়ে বালুরঘাট থানায় মিসিং ডায়েরি করা হয়। অবশেষে বাড়ির কাছেই একটি পরিত্যক্ত দোকান ঘর থেকে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, কয়েকদিন আগেই মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে কীভাবে ওই মহিলার মৃত্যু হল তা নিয়ে ধন্দে পড়েছে পরিবার। এবিষয়ে ওই ওয়ার্ডের কাউন্সিলর পিন্টু দাস বলেন, নিখোঁজ থাকার পর মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিস বিষয়টি দেখছে। বালুরঘাট থানার পুলিস জানিয়েছে, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ