সংবাদদাতা, পতিরাম: মঙ্গলবার রাতের কুয়াশার সুযোগ নিল দুষ্কৃতীরা। বালুরঘাটে বদলপুরে এক মিষ্টির দোকানের শিকল কেটে চুরি করে নিয়ে গেল দুষ্কৃতীরা। দোকানের প্রায় ৮০ হাজার টাকার সরঞ্জাম চুরি গিয়েছে বলে দাবি মালিকের। বুধবার সকালে বিষয়টি নজরে আসে। বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন দোকানের মালিক দীপন মণ্ডল।



