সংবাদদাতা, পতিরাম: শুক্রবার বিকেলে বালুরঘাট শহরের ৩ নম্বর ওয়ার্ডের মিলন সঙ্ঘ এলাকায় এক বাড়িতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই এলাকার নান্সি কুজুরের বাড়ির রান্নাঘর থেকে আগুন ছড়িয়ে পড়ে দাউ দাউ করে জ্বলতে থাকে। খবর পেয়ে স্থানীয়রাই আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর পেয়ে বালুরঘাটের দমকল বিভাগের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। তবে দমকল আসার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করে। ওই ওয়ার্ডের কাউন্সিলার দুলালী মুর্মু বলেন, রান্নাঘর থেকে আগুন ছড়ায়। তেমন ক্ষয়ক্ষতি হয়নি। স্থানীয়রাই আগুন নিভিয়েছেন।



