Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বালুরঘাটে মেডিক্যাল কলেজের দাবিতে সরব বিজেপি বিধায়ক

বালুরঘাটে মেডিক্যাল কলেজের দাবিতে সরব বিজেপি বিধায়ক
  • ১১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: বিধানসভায় ফের বালুরঘাটে মেডিক্যাল কলেজের দাবিতে সরব হলেন বিজেপি বিধায়ক অশোক কুমার লাহিড়ী। মঙ্গলবার বিধানসভার জিরো আওয়ারে মেডিক্যাল কলেজ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে দরবার করেন বিশিষ্ট অর্থনীতিবিদ বালুরঘাটের ওই বিধায়ক। তিনি বলেন, এদিন আমি আমার কেন্দ্রে মেডিক্যাল কলেজের দাবি জানানোর সুযোগ পেয়েছি। বালুরঘাট জেলা হাসপাতালের পরিষেবা ভালো নয়। ক’দিন আগেই এক তরতাজা যুবতীর মৃত্যু হয়েছে। স্বাস্থ্যমন্ত্রীকে মেডিক্যাল কলেজ স্থাপনের দাবি জানিয়েছি। তিনি আশ্বাস দিয়েছেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ