Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বালুরঘাটে দুর্ঘটনায় যুবকের মৃত্যু

বালুরঘাটে দুর্ঘটনায় যুবকের মৃত্যু
  • ১৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: ডিভাইডারে চার চাকা গাড়ি ধাক্কা মেরে উল্টে যাওয়ায় মৃত্যু হল এক যুবকের। পুলিস জানিয়েছে, মৃতের নাম সৌভিক ঘোষ (২৫)। বাড়ি বালুরঘাট পাওয়ার হাউস মহন্তপাড়ায়। পুলিস ও পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার গভীর রাতে বালুরঘাট বাসস্ট্যান্ড থেকে পাওয়ার হাউস অভিমুখে যাচ্ছিল ওই গাড়িটি। সেই সময় ডিভাইডারে ধাক্কা লেগে গাড়িটি উল্টে যায়। সেখানেই মৃত্যু হয় ওই যুবকের। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ