Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বালুরঘাটে দোকানে দুঃসাহসিক চুরি

বালুরঘাটে দোকানে দুঃসাহসিক চুরি
  • ৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: দোকানের শিকল কেটে ও তালা ভেঙে চুরি হয়েছে। স্টেশনারি ও লেডিস বিউটি পার্লার থেকে প্রসাধনী সামগ্রী সহ স্টেশনারি দোকানের বিস্কুট চকোলেট চুরি করে পালিয়ে গেল দুষ্কৃতীরা। শনিবার সকালে বিষয়টি নজরে আসতেই শোরগোল পড়েছে বালুরঘাটের খাসপুর এলাকায়। সব মিলিয়ে দেড় লক্ষ টাকার চুরি হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিক। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিস। দোকান মালিক সৌম্যশুভ্র সরকার ও তাঁর স্ত্রী সরস্বতী মণ্ডল সরকার মিলে দোকান দু’টি সামলান। শুক্রবার রাতে তাঁরা দোকান বন্ধ করে বাড়িতে যান। এরপর শনিবার সকালে এসে দেখেন দোকানের শিকল কাটা ও তালা ভাঙা। এনিয়ে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই দম্পতি। বালুরঘাট থানার পুলিস জানিয়েছে,  পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ