Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

বালুরঘাটে চুরির অভিযোগ, চাঞ্চল্য

বালুরঘাটে চুরির অভিযোগ, চাঞ্চল্য
  • ১৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: দোকানের পিছন দিকে শাটার কেটে লক্ষাধিক টাকার বাসন ও অন্যান্য সামগ্রী চুরির অভিযোগ উঠল। বিশ্বাসপাড়া এলাকার ওই দোকানের মালিক নেপাল দত্ত বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ, সকালে দেখেন দোকানের পিছনের শাটার কেটে লক্ষাধিক টাকার সামগ্রী চুরি হয়েছে। বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নেপাল। পুলিস জানিয়েছে, মামলা শুরু হয়েছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ